কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মহানগর কমিটির আমির পদে নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে বিরোধের একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মোগলটুলী ফারুকী হাউজে অবস্থিত মহানগর জামায়াতের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুমিল্লা মহানগর জামায়াতের নেতৃত্ব ও পদবিন্যাস নিয়ে নেতাকর্মীদের একটি অংশের মধ্যে মতবিরোধ চলছিল। বর্তমান আমির কাজী দ্বীন মোহাম্মদ প্রায় ৩০ বছর ধরে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নতুন আমির নির্বাচনের সাংগঠনিক প্রক্রিয়া শুরু হওয়ায় নেতৃত্ব নিয়ে বিরোধ প্রকাশ্যে আসে।সূত্রের দাবি, মহানগর জামায়াতের নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের অনুসারীরা তাঁকে নতুন আমির হিসেবে দেখতে চান।
আরও পড়ুন, মনপুরায় হামে আক্রান্ত হয়ে ৮ বছরের শিশুর মৃত্যু
তবে মামুন ও আরেক নায়েবে আমির মোসলেহ উদ্দিনকে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের জন্য নেওয়ায় তাঁদের মহানগর আমির হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নেতৃত্বের আলোচনায় এগিয়ে আসেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এ নিয়ে মামুনের অনুসারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে জানা গেছে।ঘটনার পর দলের জ্যেষ্ঠ নেতারা বিষয়টি খতিয়ে দেখছেন। এ নিয়ে একাধিক বৈঠকও হয়েছে। তবে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত সভা চলাকালে কয়েকজন যুবক প্রবেশ করে হইচই শুরু করেন। পরে তাঁরা চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুর করেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।এ বিষয়ে বক্তব্য জানতে একেএম এমদাদুল হক মামুন ও মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বিষয় : জামায়াত বিরোধে গাড়ি ভাঙচুর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন