দৈনিক সংবাদ দিগন্ত

আদালতে জামিন নিতে গিয়ে সাংবাদিকের সঙ্গে বিরোধে পরীমনি

ঢাকার আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে একটি মামলায় জামিন নিতে আদালতে হাজির হওয়ার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভিডিওতে ধারণ করা দৃশ্যের বরাতে জানা যায়, আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরীমনি অভিযোগ করেন, সাংবাদিকদের মধ্যে একজন তার গায়ে হাত দিয়েছেন। ওই ব্যক্তিকে শনাক্ত করতে সাংবাদিকদের ক্যামেরার ফুটেজ পর্যালোচনার আহ্বান জানান তিনি। এ সময় ক্ষুব্ধ কণ্ঠে ওই সাংবাদিককে উদ্দেশ করে তুই-তুকারি ও অশ্রাব্য ভাষায় কথা বলতে শোনা যায় পরীমনিকে। তাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গায়ে হাত দেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিকের বক্তব্য বা ঘটনার পূর্ণাঙ্গ ভিডিওর বিবরণ পাওয়া যায়নি। এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমনি।আরও পড়ুন,রাতে স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন না সাইফ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী জানান, বুধবার (৪ নভেম্বর) মামলায় আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন পাওয়ায় সেই পরোয়ানা কার্যকর হওয়ার পরিস্থিতি থেকে মুক্তি পান তিনি। উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অন্য দুই আসামি হলেন ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিম ওরফে জিম।

আদালতে জামিন নিতে গিয়ে সাংবাদিকের সঙ্গে বিরোধে পরীমনি