দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মনপুরায় হামে আক্রান্ত হয়ে ৮ বছরের শিশুর মৃত্যু

হামে আক্রান্ত হয়ে ৮ বছরের শিশুর মৃত্যু

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় হামে আক্রান্ত হয়ে আছিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আছিয়া উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার বাসিন্দা ইসমাইলের মেয়ে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) হামে আক্রান্ত অবস্থায় আছিয়াকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। তবে অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খাদিল হাসান তানিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামে আক্রান্ত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়েছে।

আরও  পড়ুন, বাসন মেট্রো থানা প্রেস ক্লাবকে সংগঠিত করতে নতুন উদ্যোগ, নেতৃত্বে রাজ্জাক ও মনজুর

তিনি আরও বলেন, শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন থাকা জরুরি। কোনো শিশুর জ্বর, শরীরে ফুসকুড়ি কিংবা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে।স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশেষ করে টিকা না নেওয়া শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে আক্রান্ত শিশুর শারীরিক জটিলতা দেখা দিতে পারে।মনপুরার মতো বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং টিকাদান কার্যক্রম জোরদার করা গুরুত্বপূর্ণ। এ পরিস্থিতিতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদানের আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা।

বিষয় : শিশুর মৃত্যু হামে আক্রান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মনপুরায় হামে আক্রান্ত হয়ে ৮ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x