মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূকম্পন অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।ইএমএসসির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এর কম্পন আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।এর মাত্র এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
আরও পড়ুন, মা ইলিশ সংরক্ষণে ৬ লাখ ৪৬ হাজার জেলে পরিবারকে চাল দেবে সরকার
এর কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় বলে জানা গেছে।এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প সংঘটিত হয়। এ কম্পনও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদুভাবে অনুভূত হয়।স্বল্প সময়ের ব্যবধানে পরপর তিন দফা ভূকম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের ক্ষেত্রে কম্পনের মাত্রার পাশাপাশি উৎপত্তিস্থল, গভীরতা ও জনবসতি থেকে দূরত্ব গুরুত্বপূর্ণ বিষয়। তাই পরপর ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা এবং জরুরি নিরাপত্তা নির্দেশনা মেনে চলা প্রয়োজন।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন