টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম।শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।আরও পড়ুন, এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে নারীদের অংশগ্রহণ, গ্রামে হিসাব ২ কোটি ৩০ লাখ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।এর আগে শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে।আজ রোববার নতুন করে দাম সমন্বয় না হওয়ায় সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।