দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস জানায়, সবশেষ মূল্য সমন্বয়ে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়ানো হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে এবং আজও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
আরও পড়ুন, ই-রিটার্ন দাখিল শুরু, সেপ্টেম্বরের মধ্যে জমা দিলেই ৫% কর প্রণোদনা
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে গয়নার ডিজাইন ও কারুকাজ অনুযায়ী অতিরিক্ত মজুরি যোগ হবে।
বিষয় : সোনার দাম নতুন রেকর্ড ২২ ক্যারেট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস জানায়, সবশেষ মূল্য সমন্বয়ে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়ানো হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে এবং আজও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
আরও পড়ুন, ই-রিটার্ন দাখিল শুরু, সেপ্টেম্বরের মধ্যে জমা দিলেই ৫% কর প্রণোদনা
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে গয়নার ডিজাইন ও কারুকাজ অনুযায়ী অতিরিক্ত মজুরি যোগ হবে।

আপনার মতামত লিখুন