প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
সোনার দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়ল ২ হাজার ৭৪১ টাকা
সংবাদ দিগন্ত ||
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস জানায়, সবশেষ মূল্য সমন্বয়ে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়ানো হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে এবং আজও একই দামে সোনা বিক্রি হচ্ছে।আরও পড়ুন, ই-রিটার্ন দাখিল শুরু, সেপ্টেম্বরের মধ্যে জমা দিলেই ৫% কর প্রণোদনানতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে গয়নার ডিজাইন ও কারুকাজ অনুযায়ী অতিরিক্ত মজুরি যোগ হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত