দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

ই-রিটার্ন দাখিল শুরু, সেপ্টেম্বরের মধ্যে জমা দিলেই ৫% কর প্রণোদনা

২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর। একই সঙ্গে আগেভাগে রিটার্ন জমা দিলে কর প্রণোদনারও ঘোষণা দেওয়া হয়েছে।বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জুলাই থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।এনবিআর জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। তবে এই প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।সংস্থাটি জানায়, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা অনলাইনে সফলভাবে রিটার্ন জমা দিয়েছেন।

আরও  পড়ুন, বৃষ্টি-বন্যার প্রভাবে ঝাল বাজার, কাঁচা মরিচ কেজি ২৮০ টাকা

নতুন নির্দেশনা অনুযায়ী, সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।করদাতারা ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট-ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও পাওয়া যাবে।এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বরের পর রিটার্ন জমা দিলে ৫ শতাংশ কর প্রণোদনা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

বিষয় : আয়কর সেবা চালু ই-রিটার্ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

ই-রিটার্ন দাখিল শুরু, সেপ্টেম্বরের মধ্যে জমা দিলেই ৫% কর প্রণোদনা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর। একই সঙ্গে আগেভাগে রিটার্ন জমা দিলে কর প্রণোদনারও ঘোষণা দেওয়া হয়েছে।বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জুলাই থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।এনবিআর জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। তবে এই প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।সংস্থাটি জানায়, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা অনলাইনে সফলভাবে রিটার্ন জমা দিয়েছেন।

আরও  পড়ুন, বৃষ্টি-বন্যার প্রভাবে ঝাল বাজার, কাঁচা মরিচ কেজি ২৮০ টাকা

নতুন নির্দেশনা অনুযায়ী, সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।করদাতারা ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট-ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও পাওয়া যাবে।এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বরের পর রিটার্ন জমা দিলে ৫ শতাংশ কর প্রণোদনা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত