টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। কোনো কোনো বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।মঙ্গলবার রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার ও আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৮০ টাকায়।এক মাস আগেও একই মরিচের দাম ছিল ১০০ থেকে ১২০ টাকার মধ্যে। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে দাম প্রায় দ্বিগুণেরও বেশি বেড়েছে।ব্যবসায়ীরা বলছেন
আরও পড়ুন, ড্রোন থেকে এপিআই উৎপাদনের নতুন হাব মিরসরাই, বাধা শুধু গ্যাস সংকট
, টানা বৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের সবজিখেত পানিতে তলিয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে। অন্যদিকে চাহিদা স্বাভাবিক থাকায় দাম বেড়ে গেছে।শুধু কাঁচা মরিচ নয়, প্রায় সব ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে ১০০ টাকার নিচে খুব কম সবজি পাওয়া যাচ্ছে।এদিকে পেঁয়াজের দামও বেড়েছে। এক সপ্তাহ আগে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।ব্যবসায়ীরা আশা করছেন, আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে বাজারে দাম কিছুটা কমতে পারে।তবে আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েক দিন টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।
বিষয় : ঊর্ধ্বমুখী কাঁচা মরিচ বৃষ্টি-বন্যা

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন