দৈনিক সংবাদ দিগন্ত

১২ দিনে প্রবাসী আয় ১২৩ কোটি ডলার, শীর্ষে ইসলামী ব্যাংক

১২ দিনে প্রবাসী আয় ১২৩ কোটি ডলার,

চলতি সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে দেশে ১২৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ১৭৯ কোটি টাকা।রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ব্যাংকভিত্তিক হিসাবে, এই সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে এসেছে ৯১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ডলার।এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ২১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ডলার, 

আরও  পড়ুন, টানা তিন দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ লাখ ২০ হাজার ডলার।একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে। ব্যাংকটি পেয়েছে ২২ কোটি ৯২ লাখ ৯০ হাজার ডলার।দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক—১০ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। তৃতীয় বাংলাদেশ কৃষি ব্যাংক—৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার এবং চতুর্থ ব্র্যাক ব্যাংক—৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার।প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিষয় : ইসলামী ব্যাংক প্রবাসী আয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

১২ দিনে প্রবাসী আয় ১২৩ কোটি ডলার, শীর্ষে ইসলামী ব্যাংক

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে দেশে ১২৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ১৭৯ কোটি টাকা।রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ব্যাংকভিত্তিক হিসাবে, এই সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে এসেছে ৯১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ডলার।এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ২১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ডলার, 

আরও  পড়ুন, টানা তিন দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ লাখ ২০ হাজার ডলার।একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে। ব্যাংকটি পেয়েছে ২২ কোটি ৯২ লাখ ৯০ হাজার ডলার।দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক—১০ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। তৃতীয় বাংলাদেশ কৃষি ব্যাংক—৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার এবং চতুর্থ ব্র্যাক ব্যাংক—৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার।প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত