দৈনিক সংবাদ দিগন্ত

ঈদ সামনে, বাড়ছে প্রবাসী আয় মে মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে বাড়তে শুরু করেছে রেমিট্যান্স প্রবাহ। পরিবার-পরিজনের ঈদ ব্যয় নির্বাহ করতে প্রবাসী বাংলাদেশিরা আগেভাগেই দেশে অর্থ পাঠানো শুরু করায় মে মাসজুড়ে বৈধ চ্যানেলে রেমিট্যান্সে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে সাধারণত প্রতিবছরই প্রবাসী আয় বাড়ে। তবে এবার বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে।আরও  পড়ুন , মূলধন সংকটে ২০ ব্যাংক, খেলাপি ঋণে বাড়ছে ঝুঁকিঅর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহ বাড়লে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে ডলারের বাজারেও কিছুটা স্থিতিশীলতা আসে।ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা পরিবারের সদস্যদের ঈদ কেনাকাটা, কোরবানিসহ অন্যান্য খরচের জন্য বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন।সরকারও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নানা প্রণোদনা অব্যাহত রেখেছে। ফলে হুন্ডির পরিবর্তে আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরও পড়ুন , কর ফাঁকি ঠেকাতে তামাক শিল্পে কড়া নজরদারি ঘোষণা এনবিআরের

ঈদ সামনে, বাড়ছে প্রবাসী আয় মে মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা