চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই দেশে ২৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৭৫ কোটি ১০ লাখ টাকা।সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুধু রবিবারই দেশে এসেছে এক হাজার ৬৯৭ কোটি ৪০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয়।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছিল ১৯৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
আরও পড়ুন, পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে আবারও দ্বিতীয় স্থানে ভিয়েতনামসেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ১০ শতাংশ।অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, সরকারের বিভিন্ন প্রণোদনা এবং আর্থিক ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। এর প্রবাহ বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়, আমদানি ব্যয় মেটাতে সুবিধা হয় এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিষয় : রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই দেশে ২৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৭৫ কোটি ১০ লাখ টাকা।সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুধু রবিবারই দেশে এসেছে এক হাজার ৬৯৭ কোটি ৪০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয়।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছিল ১৯৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
আরও পড়ুন, পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে আবারও দ্বিতীয় স্থানে ভিয়েতনামসেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ১০ শতাংশ।অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, সরকারের বিভিন্ন প্রণোদনা এবং আর্থিক ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। এর প্রবাহ বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়, আমদানি ব্যয় মেটাতে সুবিধা হয় এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার মতামত লিখুন