দৈনিক সংবাদ দিগন্ত

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার
২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে।বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৩৭৪ কোটি ৯০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই হিসাব করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার এক দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৮৪৮ কোটি ৭০ লাখ টাকা।চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা গত বছরের একই সময়ের তুলনায় বেশি।গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।

আরও পড়ুন, পুঁজিবাজারে সূচকের পতন ডিএসইতে লেনদেন বাড়ল

এদিকে চলতি অর্থবছরের সামগ্রিক হিসাবেও প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৮৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬৯৩ কোটি ডলার।অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সেপ্টেম্বরের প্রথম তিন সপ্তাহে রেমিট্যান্স প্রবাহের এই পরিসংখ্যান প্রবাসী আয়ে চলমান ইতিবাচক ধারারই ইঙ্গিত দিচ্ছে।

বিষয় : রেমিট্যান্স প্রবাসী আয় ইতিবাচক প্রবৃদ্ধি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে।বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৩৭৪ কোটি ৯০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই হিসাব করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার এক দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৮৪৮ কোটি ৭০ লাখ টাকা।চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা গত বছরের একই সময়ের তুলনায় বেশি।গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।

আরও পড়ুন, পুঁজিবাজারে সূচকের পতন ডিএসইতে লেনদেন বাড়ল

এদিকে চলতি অর্থবছরের সামগ্রিক হিসাবেও প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৮৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬৯৩ কোটি ডলার।অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সেপ্টেম্বরের প্রথম তিন সপ্তাহে রেমিট্যান্স প্রবাহের এই পরিসংখ্যান প্রবাসী আয়ে চলমান ইতিবাচক ধারারই ইঙ্গিত দিচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার
0:00 0:00
1.0x