দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ব্যবসায়িক অনুমোদন ১৪ দিনে দিতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

বিশ্বব্যাংকের আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী

ছবি: বিশ্বব্যাংকের আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী

ব্যবসা শুরু ও পরিচালনায় সরকারি সেবা পেতে দীর্ঘসূত্রতা কমাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ পেতে বর্তমানে ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় লাগে। এই সময় কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী জানান, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ও ইনভেস্ট বাংলাদেশের ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ব্যবসায়িক অনুমোদনের প্রক্রিয়া সহজ করা হবে। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ উন্নত হবে বলে আশা করছে সরকার। এদিকে তৈরি পোশাক খাতের ওপর রপ্তানি নির্ভরতা কমাতে চামড়া, জুতা, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং ও স্বর্ণালঙ্কার শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। চামড়াশিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান নিশ্চিত করতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের উদ্যোগও রয়েছে।

আরও পড়ুন, বিদেশে সম্পদ উদ্ধারে দীর্ঘ আইনি প্রক্রিয়ার প্রস্তুতি

পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও নীতিগত অনুমোদনের কথা জানানো হয়েছে। বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বাণিজ্য সহজীকরণ, দক্ষতা উন্নয়ন, এফটিএ আলোচনা এবং শিল্পের সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তার আশ্বাস দেন। বিশ্বব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় যুক্ত হতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে ব্যবসায়িক সেবা ১৪ দিনে নামিয়ে আনা এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে দেশের বিনিয়োগ ও শিল্প খাতে নতুন গতি আনতে চায় সরকার।

বিষয় : ব্যবসা বিশ্বব্যাংক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ব্যবসায়িক অনুমোদন ১৪ দিনে দিতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x