বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখে পড়তে হবে বাংলাদেশকে। কোনো কোনো ক্ষেত্রে এই অর্থ ফেরত আনতে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে। আর দেওয়ানি আইনি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারে প্রয়োজন হতে পারে তিন থেকে পাঁচ বছর।সোমবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী।তিনি জানান, পাচার হওয়া অর্থ কোন দেশে রয়েছে, কার কাছে রয়েছে এবং কীভাবে বিভিন্ন স্তরে স্থানান্তর করা হয়েছে, তা শনাক্ত করা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে এসব সম্পদ অবৈধ প্রমাণ করাও সময়সাপেক্ষ বিষয়।অর্থ ফেরত আনার প্রক্রিয়া দ্রুত করতে আইনি কৌশলে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে টাস্কফোর্স। এ কাজে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ ও বিদেশি আইনজীবী প্রতিষ্ঠান যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রথম ধাপে বাছাই করা ছয়টি ঘটনার মধ্যে তিনটির কাজ অনেকটা এগিয়েছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা বাছাই করা হয়েছে। এসব ঘটনার মধ্যে অন্তত ২০০ কোটি টাকার খেলাপি ঋণ, অর্থ বিদেশে পাচারের তথ্য এবং সংশ্লিষ্ট মালিকের বিদেশে অবস্থানের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।ফরহানুল গণি জানান, বিদেশে সম্পদের সন্ধান, জব্দ এবং আইনি লড়াই চালাতে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। এ ব্যয় মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন,ব্যাংক এমডি নিয়োগে রাজনৈতিক বিবেচনা নেই: অর্থমন্ত্রী
এতে শুরুতে ব্যাংকগুলোকে কোনো অর্থ দিতে হবে না। সম্পদ উদ্ধার হলে অর্থায়নকারীরা উদ্ধার করা অর্থের একটি অংশ পাবেন।এদিকে দেশে ও বিদেশে মিলিয়ে প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ রয়েছে। এর মধ্যে দেশের ভেতরে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বিদেশে থাকা প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে বাংলাদেশের আদালত। তবে সংশ্লিষ্ট দেশগুলোতে এসব আদেশ এখনো কার্যকর হয়নি।সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের বিষয়েও আইনি প্রক্রিয়া চলছে।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বিদেশে সাময়িকভাবে জব্দ করা কিছু অর্থ ৩০ দিন পর অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। সেই অর্থের সন্ধানে এখনো কাজ চলছে।টাস্কফোর্সের কর্মকর্তারা বলছেন, অর্থ পাচারসংক্রান্ত তদন্তের তথ্য গোপন রেখেই কার্যক্রম চালানো হচ্ছে, যাতে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগে সতর্ক হয়ে সম্পদ সরিয়ে নেওয়ার সুযোগ না পান।
বিষয় : সম্পদ আইনি প্রক্রিয়া উদ্ধার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬