দেশের অর্থনীতিতে নতুন আশার বার্তা দিচ্ছে প্রবাসী আয়। আগস্টের প্রথম আটদিনেই দেশে এসেছে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবাহ বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৬৪০ মিলিয়ন ডলার।
আরও পড়ুন, শেয়ারবাজারে মিশ্র প্রবণতা, লেনদেনের শুরুতে ডিএসইএক্স ৮ পয়েন্ট ঊর্ধ্বে
অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪২ দশমিক ৯ শতাংশ।শুধু ৬ থেকে ৮ আগস্ট—এই তিন দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩১৩ মিলিয়ন ডলার।চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন ডলার।অর্থবছরের প্রথম ৩৯ দিনে অতিরিক্ত এসেছে ৬৫৫ মিলিয়ন ডলার, যা বছরওয়ারি হিসাবে ২১ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করছে।
বিষয় : রেমিট্যান্স মার্কিন ডলার প্রবাসী আয়

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন