দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

শেয়ারবাজারে মিশ্র প্রবণতা, লেনদেনের শুরুতে ডিএসইএক্স ৮ পয়েন্ট ঊর্ধ্বে

শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কিছুটা বেড়েছে, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দেখা গেছে সামান্য পতন।সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করে।ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১৮৩ ও ২ হাজার ১৯২ পয়েন্টে উঠে আসে।এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আরও  পড়ুন, জরুরি প্রয়োজনে মোবাইলেই ঋণ, ৩০ দিনের মধ্যে পরিশোধের সুযোগ

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টির শেয়ারদর বেড়েছে, ১৫৭টির কমেছে এবং ৯২টির দর অপরিবর্তিত রয়েছে।লেনদেনের শীর্ষে রয়েছে নিটোল ইন্স্যুরেন্স, সার্প ইন্ডাস্ট্রি, এমএল ডায়িং, সেনা ইন্স্যুরেন্স, সামিট পোর্ট, সোনালি পেপার, একমি লিমিটেড, ডোমিনেজ স্টিল, বেক্সমকো লিমিটেড ও মালেক স্পিনিং।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করে। তবে পরে সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।লেনদেনের শুরুতে সূচকের ওঠানামা থাকলেও বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল সক্রিয়।

বিষয় : লেনদেন শেয়ারবাজারে লেনদেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৯ আগস্ট ২০২৬

শেয়ারবাজারে মিশ্র প্রবণতা, লেনদেনের শুরুতে ডিএসইএক্স ৮ পয়েন্ট ঊর্ধ্বে

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কিছুটা বেড়েছে, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দেখা গেছে সামান্য পতন।সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করে।ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১৮৩ ও ২ হাজার ১৯২ পয়েন্টে উঠে আসে।এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আরও  পড়ুন, জরুরি প্রয়োজনে মোবাইলেই ঋণ, ৩০ দিনের মধ্যে পরিশোধের সুযোগ

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টির শেয়ারদর বেড়েছে, ১৫৭টির কমেছে এবং ৯২টির দর অপরিবর্তিত রয়েছে।লেনদেনের শীর্ষে রয়েছে নিটোল ইন্স্যুরেন্স, সার্প ইন্ডাস্ট্রি, এমএল ডায়িং, সেনা ইন্স্যুরেন্স, সামিট পোর্ট, সোনালি পেপার, একমি লিমিটেড, ডোমিনেজ স্টিল, বেক্সমকো লিমিটেড ও মালেক স্পিনিং।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করে। তবে পরে সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।লেনদেনের শুরুতে সূচকের ওঠানামা থাকলেও বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল সক্রিয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত