দৈনিক সংবাদ দিগন্ত

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বৃহস্পতিবার

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।মঙ্গলবার তিনি জানান, আগামী বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর আন্ত মন্ত্রণালয় বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।এর আগে মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি বলে জানান।তিনি বলেন, ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার কিছুই জানে না।প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে।

আরও  পড়ুন, সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে বিভিন্ন প্রস্তুতিমূলক সভা করা হয় বলে জানান তিনি।এর মধ্যে প্রস্তুতি সভা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাসহ বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয় করা হয়। একই সঙ্গে নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেটসহ নানা বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, বৃহস্পতিবারের আন্ত মন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।ফলে স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে আপাতত অপেক্ষা করতে হচ্ছে সংশ্লিষ্টদের।

বিষয় : বৃহস্পতিবার চূড়ান্ত নির্বাচনের তারিখ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বৃহস্পতিবার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।মঙ্গলবার তিনি জানান, আগামী বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর আন্ত মন্ত্রণালয় বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।এর আগে মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি বলে জানান।তিনি বলেন, ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার কিছুই জানে না।প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে।

আরও  পড়ুন, সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে বিভিন্ন প্রস্তুতিমূলক সভা করা হয় বলে জানান তিনি।এর মধ্যে প্রস্তুতি সভা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাসহ বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয় করা হয়। একই সঙ্গে নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেটসহ নানা বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, বৃহস্পতিবারের আন্ত মন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।ফলে স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে আপাতত অপেক্ষা করতে হচ্ছে সংশ্লিষ্টদের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x