তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ও প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী একযোগে ভার্চুয়ালি এই প্রতিযোগিতার উদ্বোধন করার পর মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বালিজুড়ী ফাজেল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়, যা উপভোগ করতে জড়ো হন ক্রীড়াপ্রেমী মানুষ। “ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে দেশব্যাপী এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মাদারগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মাদক, কিশোর গ্যাং এবং মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে সরিয়ে সুস্থ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়তে এই আয়োজন যুগান্তকারী ভূমিকা রাখবে। একই সাথে তৃণমূলের স্কুল, মাদ্রাসা ও কলেজের ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরার সুযোগ পাবে।
আরও পড়ুন, গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে ৩২ শ্রমিক ফেডারেশনের সঙ্গে এমপি রনির মতবিনিময়
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের সিজন-২ এ ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল এবং টেবিল টেনিসসহ মোট ১০টি ইভেন্টে বালক ও বালিকা দলের বাছাই প্রক্রিয়া ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ের সফল বিজয়ীরা পরবর্তীতে জেলা, অঞ্চল ও জাতীয় স্তরে লড়ার সুযোগ পাবে এবং চূড়ান্তভাবে নির্বাচিতরা বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবে। মাদারগঞ্জ উপজেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। উদ্বোধনী পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মাঠ পর্যায়ে উদ্বোধনী খেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬