চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে পড়েছে সড়ক যোগাযোগ, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা।এতে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।সরেজমিনে দেখা যায়, নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো,
আরও পড়ুন, ১৭ মামলার আসামি ধরতে গিয়ে হামলা, ছুরিকাঘাতে গুরুতর আহত পুলিশ কর্মকর্তা
চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি, ক্লিনিক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।হরতালের কারণে মহাসড়ক ও পেলাগাজী দিঘী-হেয়াঁকো সড়কে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।আন্দোলনকারীদের দাবি, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের জনগণের সুবিধাজনক স্থানে স্থাপন করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন