রঙ চূড়ান্ত করে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালো পুলিশ সদর দপ্তর
বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম আবারও পরিবর্তনের পথে। মাঠপর্যায়ের সদস্যদের আপত্তি ও চলমান বিতর্কের প্রেক্ষাপটে নতুন রঙ নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রস্তাবটি কার্যকর করতে প্রয়োজন সংশোধন ও সরকারি অনুমোদন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নতুন প্রস্তাব অনুযায়ী মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে প্লেইন ফ্যাব্রিক। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটে শার্ট হবে প্লেইন ফ্যাব্রিক। সব ইউনিটেই প্যান্টের রং রাখা হয়েছে TC
Twill Khaki.আরও পড়ুন, হামজনিত জটিলতায় তিনজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগএ বিষয়ে গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠানো হয়। পুলিশ মহাপরিদর্শকের পক্ষে এতে স্বাক্ষর করেন সদর দপ্তরের লজিস্টিক শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান। চিঠির সঙ্গে সংশোধিত বিধির খসড়াও সংযুক্ত করা হয়েছে। পুলিশের অভ্যন্তরীণ মূল্যায়নে উঠে এসেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে নির্ধারিত বর্তমান ইউনিফর্ম মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা পায়নি। বরং সদস্যদের মধ্যে অস্বস্তি ও বিরূপ মনোভাব তৈরি হয়েছে।বর্তমান ইউনিফর্মে শার্টের রং নির্ধারণ করা হয়েছিল। ঘন ঘন এই পরিবর্তন নিয়ে বাহিনীর ভেতরে-বাইরে সমালোচনা তৈরি হয়, যা নতুন করে পুনর্বিবেচনার প্রয়োজন তৈরি করেছে। প্রস্তাব বাস্তবায়নের জন্য ২০২৫’-এর একাধিক ধারা সংশোধন প্রয়োজন। বিশেষ করে ৭-এর কয়েকটি উপধারায় পরিবর্তন আনতে হবে। সংশোধন সম্পন্ন হলে দ্রুত নতুন ইউনিফর্ম চালু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।আরও পড়ুন, এসএসসির প্রথম দিনেই বহিষ্কার ৬ শিক্ষার্থী, দায়িত্বে গাফিলতিতে বহিষ্কার ১ শিক্ষকপুলিশ সদর দপ্তর বলছে, ইউনিফর্ম সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হওয়ায় এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টি প্রথমে সামনে আনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, নতুন পোশাক নির্ধারণে মাঠপর্যায়ের সদস্যদের মতামত যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। তাদের মতে, ইউনিফর্ম শুধু পোশাক নয় এটি বাহিনীর ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক। তাই নতুন করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তবতা, আবহাওয়া, পরিচিতি ও জনমতের বিষয়গুলো গুরুত্ব দেওয়া জরুরি। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই দ্রুত নতুন ইউনিফর্ম বাস্তবায়ন করা যাবে। এমনকি পুলিশ সপ্তাহের আগেই পরিবর্তন কার্যকর করার পরিকল্পনাও ছিল।আরও পড়ুন, জ্বালানি সংকটে ভরসা অটোরিকশা, তবে আসছে নতুন নীতিমালাউল্লেখ্য যে, প্রায় ২১ বছর পর গত বছর পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়। তবে নতুন পোশাক চালুর পর থেকেই তা নিয়ে অসন্তোষ ও সমালোচনা বাড়তে থাকে। এখন নতুন প্রস্তাবের মাধ্যমে আবারও ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমোদনের ওপর। অনুমোদন মিললে আবারও বদলে যাবে বাংলাদেশ পুলিশের পরিচিত পোশাক।