দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

সেনা পদোন্নতিতে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর, শুরু ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’

সেনা পদোন্নতিতে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তাদের পদোন্নতি বিবেচনার কার্যক্রম শুরু হয়েছে। ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পদোন্নতি প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই।রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় তিনি মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদ, 

আরও পড়ুন, ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, বহাল ৭ ভিআইপির নিরাপত্তা

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। তাই কর্মকর্তাদের মূল্যায়নে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য ও সামগ্রিক কর্মদক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।অনুষ্ঠানে সেনাপ্রধান, চিফ অব জেনারেল স্টাফসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

বিষয় : সেনা পদোন্নতি ‘সেনাসদর নির্বাচনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সেনা পদোন্নতিতে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর, শুরু ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তাদের পদোন্নতি বিবেচনার কার্যক্রম শুরু হয়েছে। ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পদোন্নতি প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই।রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় তিনি মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদ, 

আরও পড়ুন, ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, বহাল ৭ ভিআইপির নিরাপত্তা

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। তাই কর্মকর্তাদের মূল্যায়নে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য ও সামগ্রিক কর্মদক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।অনুষ্ঠানে সেনাপ্রধান, চিফ অব জেনারেল স্টাফসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত