ব্যয় সংকোচন ও জ্বালানি সংকট মোকাবেলায় ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। ১৮ মন্ত্রীর পুলিশ প্রোটেকশন এসকর্ট প্রত্যাহার করা হয়েছে। তবে গুরুত্ব বিবেচনায় একজন উপদেষ্টা ও ছয় জ্যেষ্ঠ মন্ত্রীর জন্য এই সুবিধা বহাল রাখা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গত সপ্তাহ থেকে ১৮ মন্ত্রীর চলাচলের সময় দেওয়া পুলিশ এসকর্ট সুবিধা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।তবে এসব মন্ত্রীর গানম্যান ও হাউস গার্ড সুবিধা বহাল থাকবে। পাশাপাশি ঢাকার বাইরে সরকারি সফরে গেলে তারা পুলিশ এসকর্ট পাবেন।সাধারণত একজন মন্ত্রীর এসকর্ট দলে থাকেন একজন উপপরিদর্শক ও চারজন কনস্টেবল। তাদের চলাচলের জন্য থাকে পুলিশের একটি পিকআপ ভ্যান। এ খাতে বেতন-ভাতা ও জ্বালানি ব্যয় বহন করে সরকার।
আরও পড়ুন, বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসায় যাবেন বিদেশে
সূত্র জানায়, ভিআইপি প্রটোকলের ব্যয় কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য এসকর্ট সুবিধা বহাল রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ আরও কয়েকজন।ডিএমপি সূত্র বলছে, বর্তমানে ঢাকায় ৪৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য।তবে প্রয়োজনের তুলনায় পুলিশ সদস্যের ঘাটতি রয়েছে প্রায় ৮৯৬ জন। এর ফলে অতিরিক্ত দায়িত্ব পালনের চাপ বাড়ছে পুলিশের ওপর।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন