প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি, জাল সনদ এবং প্রযুক্তিনির্ভর পরীক্ষা সংক্রান্ত অপরাধ ঠেকাতে কঠোর শাস্তির বিধান রেখে সংসদে পাস হয়েছে ‘পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিল, ২০২৬’।মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।নতুন আইনে পাবলিক পরীক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।সংশোধিত আইনে পরীক্ষার ডাটাবেজে অননুমোদিত প্রবেশ, হ্যাকিং,
আরো পড়ুন, বার কাউন্সিল এনরোলমেন্ট: লিখিত পরীক্ষা ২২ আগস্ট সকাল ৯টায়
তথ্য পরিবর্তন বা মুছে ফেলার মতো ডিজিটাল কারসাজির অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।এছাড়া প্রশ্নপত্র বা উত্তরপত্র ফাঁস, প্রকাশ বা বিতরণের অপরাধেও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।পরীক্ষাকক্ষে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে।পাশাপাশি অনুমোদনহীন পরীক্ষাকেন্দ্র পরিচালনা, নম্বর কারসাজি এবং পরীক্ষা সংক্রান্ত অপরাধে সহযোগিতাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।নতুন আইনে অপরাধগুলোকে আমলযোগ্য করা হয়েছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনী আদালতের পূর্বানুমতি ছাড়াই ব্যবস্থা নিতে পারবে।
বিষয় : ডিজিটাল জালিয়াতি ঠেকাতে নতুন আইন,

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন