দৈনিক সংবাদ দিগন্ত

ডিজিটাল লেনদেনে নতুন যুগ: বাংলা কিউআরে আর কোনো মার্চেন্ট ফি নয়

ডিজিটাল লেনদেনে নতুন যুগ

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ ও জনপ্রিয় করতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলা কিউআর ব্যবহারে মার্চেন্ট ফি সম্পূর্ণ বাতিল করা হয়েছে।সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে আর্থিক প্রণোদনা দেওয়া হবে।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিক্রেতা বা মার্চেন্টসহ পেমেন্ট ব্যবস্থায় অংশ নেওয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও নির্দিষ্ট হারে প্রণোদনা পাবে। 

আরও  পড়ুন, রিজার্ভে আবারও স্বস্তির ইঙ্গিত, গ্রস রিজার্ভ বেড়ে ৩৬.৯৬ বিলিয়ন ডলার

প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে একুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১০ পয়সা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২০ পয়সা।বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় এনে নগদ টাকার ওপর নির্ভরতা কমানো এবং সারাদেশে কিউআরভিত্তিক লেনদেনকে আরও গতিশীল করা।অর্থনীতিবিদদের মতে, মার্চেন্ট ফি বাতিল হওয়ায় ছোট দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেন গ্রহণের আগ্রহ বাড়বে। একই সঙ্গে কিউআর পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিষয় : ডিজিটাল নতুন যুগ বড় সিদ্ধান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ডিজিটাল লেনদেনে নতুন যুগ: বাংলা কিউআরে আর কোনো মার্চেন্ট ফি নয়

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ ও জনপ্রিয় করতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলা কিউআর ব্যবহারে মার্চেন্ট ফি সম্পূর্ণ বাতিল করা হয়েছে।সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে আর্থিক প্রণোদনা দেওয়া হবে।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিক্রেতা বা মার্চেন্টসহ পেমেন্ট ব্যবস্থায় অংশ নেওয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও নির্দিষ্ট হারে প্রণোদনা পাবে। 

আরও  পড়ুন, রিজার্ভে আবারও স্বস্তির ইঙ্গিত, গ্রস রিজার্ভ বেড়ে ৩৬.৯৬ বিলিয়ন ডলার

প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে একুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১০ পয়সা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২০ পয়সা।বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় এনে নগদ টাকার ওপর নির্ভরতা কমানো এবং সারাদেশে কিউআরভিত্তিক লেনদেনকে আরও গতিশীল করা।অর্থনীতিবিদদের মতে, মার্চেন্ট ফি বাতিল হওয়ায় ছোট দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেন গ্রহণের আগ্রহ বাড়বে। একই সঙ্গে কিউআর পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x