দৈনিক সংবাদ দিগন্ত

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলছে ‘রামায়ণ’

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এর পোস্টার

মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। অগ্রিম টিকিট বিক্রি থেকেই ছবিটি ১৭ কোটি রুপির বেশি আয় করেছে। পরিচালক নীতেশ তিওয়ারির এই মেগা প্রজেক্ট ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। টিকিট বিক্রিতে হিন্দি সংস্করণ এগিয়ে থাকলেও ভারতের শীর্ষ পাঁচ মেট্রো শহরের মধ্যে বুকিং বৃদ্ধির হার সবচেয়ে বেশি বেঙ্গালুরুতে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশজুড়ে ৬ হাজার ৭৮০টি শো থেকে ছবিটির অগ্রিম টিকিট বিক্রির মোট গ্রস আয় হয়েছে ১৭ কোটি ৮ লাখ রুপি। এ সময়ে বিক্রি হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টিকিট হিন্দি সংস্করণে সর্বোচ্চ আয় মোট অগ্রিম আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। এ সংস্করণে আয় হয়েছে ১৪ কোটি ১৭ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে ২ কোটি ৩৬ লাখ, তেলুগু সংস্করণ থেকে ৪৯ লাখ ৬৯ হাজার এবং তামিল সংস্করণ থেকে ৫ লাখ ৪৯ হাজার রুপি আয় হয়েছে।

আরও পড়ুন,সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যে ভাবনা মৌসুমী ও ওমর সানীর

 শহরভিত্তিক অগ্রিম বুকিংয়ে ৩ কোটি ৫ লাখ রুপি আয় নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি-এনসিআর। দ্বিতীয় অবস্থানে বেঙ্গালুরু, সেখানে আয় ২ কোটি ৮৫ লাখ রুপি। তবে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার বেঙ্গালুরুতে সর্বোচ্চ ১৬ শতাংশ। মুম্বাইয়ে অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ, হায়দরাবাদে ৮৯ লাখ ৩৫ হাজার এবং কলকাতায় ৬৭ লাখ ৮৫ হাজার রুপি।প্রিমিয়ারের পরও আলোচনায় সিনেমাটি গত ২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে বিশ্ব প্রিমিয়ারের পর সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, যশের রাবণ-রূপ, আবহসঙ্গীত ও অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন অনেক দর্শক। সিনেমাটির ব্যাপ্তির সঙ্গে ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এরও তুলনা করেছেন কেউ কেউ। দুই পর্বে নির্মিত সিনেমাটির প্রথম পর্বে রাম, সীতা ও রাবণের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ। হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে। আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৮ সালের দীপাবলিতে।

বিষয় : ঝড় বক্স অফিসে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলছে ‘রামায়ণ’

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x