দৈনিক সংবাদ দিগন্ত

সারা স্নুককে নিয়ে ‘দ্য বার্ডস’ সিরিজের পরিকল্পনা

ছয় দশকেরও বেশি সময় পর আবার পর্দায় ফিরছে ভৌতিক চলচ্চিত্রের ইতিহাসে আলোচিত সিনেমা ‘দ্য বার্ডস’। তবে এবার সিনেমা নয়, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও নির্মাণ করতে যাচ্ছে সীমিত পর্বের টেলিভিশন সিরিজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন ‘সাকসেশন’খ্যাত অস্ট্রেলীয় অভিনেত্রী সারা স্নুক। ১৯৬৩ সালে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আলফ্রেড হিচকক পরিচালিত ‘দ্য বার্ডস’ মুক্তি পায়। শান্ত একটি সমুদ্রতীরবর্তী শহরে হঠাৎ পাখিদের ভয়ংকর আক্রমণ এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক ছিল ছবিটির মূল উপজীব্য। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রহস্য ও ভয়ের অনন্য উপস্থাপনার কারণে সিনেমাটি এখনো দর্শকদের কাছে সমাদৃত। নতুন সিরিজটি হিচককের চলচ্চিত্রের সরাসরি পুনর্নির্মাণ নয়। বরং মূল সাহিত্যকর্ম ও চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে গল্পে আনা হচ্ছে নতুনত্ব। এবার কাহিনির পটভূমি হবে বর্তমান সময়ের আলাস্কা। সারা স্নুক অভিনয় করবেন মাইরা ম্যাসি নামের এক নারীর চরিত্রে। মেয়ের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ের পর ছোট মেয়েকে নিয়ে নিজের জন্মশহরে ফিরে আসেন তিনি। সেখানে শৈশবের এক বন্ধুর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা অনুসন্ধান করতে গিয়ে জড়িয়ে পড়েন ভয়ংকর পরিস্থিতিতে।

আরও পড়ুন,শ্রী দেবীর মৃত্যুর স্মৃতিতে শিখরের ত্যাগের কথা জানালেন জাহ্নবী

একদিকে এলাকায় ঘুরে বেড়ানো এক খুনি এবং বন্ধুর নিখোঁজ হওয়ার রহস্য, অন্যদিকে মানুষের ওপর পাখিদের অস্বাভাবিক আক্রমণ। সব মিলিয়ে নিজের সন্তানকে বাঁচাতে কঠিন লড়াইয়ে নামতে হয় মাইরাকে। নির্মাতাদের পরিকল্পনায় অপরাধের রহস্য ও পাখিদের আক্রমণের মধ্যে থাকবে অজানা যোগসূত্র। ১৯৫২ সালে ব্রিটিশ লেখক ড্যাফনে ডু মরিয়েরের প্রকাশিত একই নামের গল্প অবলম্বনে ১৯৬৩ সালে হিচকক নির্মাণ করেছিলেন মূল চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছিলেন টিপি হেড্রেন, রড টেলর ও জেসিকা ট্যান্ডি। নতুন সিরিজের প্রথম পর্বের চিত্রনাট্য লিখেছেন টম স্পেজিয়ালি। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন সারা স্নুক, ডেভিড হেইম্যানসহ আরও কয়েকজন। তবে সিরিজটি এখনো প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। নির্মাণের চূড়ান্ত অনুমোদন, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বিষয় : সিরিজ সারা স্নুক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সারা স্নুককে নিয়ে ‘দ্য বার্ডস’ সিরিজের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x