দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সখীপুরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন।

জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন রফিকুল আলম কটিয়াদী

গাছায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাব্বির হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ

গাজীপুরে ভুয়া ডিবি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ

কাশিমপুরে হাতীমারা ক্লাবের উদ্যোগে বার্ষিক ফুটবল টুর্ণামেন্ট সিজন-২ এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শাবিপ্রবির মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিল শিবির

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

তালায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ১১ বছরের শিশু তাজমিরার

তালায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ১১ বছরের শিশু তাজমিরার

গাজীপুরে ভুয়া ডিবি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ

গাজীপুরে ভুয়া ডিবি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ

গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে আটক, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে রফিক ওরফে ‘ফর্মা রফিক’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে কয়েকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। অভিযোগকারীদের দাবি, প্রায় ১৫ দিন আগে গাজীপুর মহানগরীর সদর থানাধীন নিয়ামত সড়ক এলাকা থেকে সাজু নামের এক ব্যক্তিকে আটকের পর দুই লাখ টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। একই এলাকায় অনলাইন জুয়ার অভিযোগ তুলে এক বিকাশ ব্যবসায়ীকে আটক করে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া সদর থানার সালনা এলাকা থেকে সিপন নামের এক ব্যক্তির কাছ থেকে দেড় লাখ টাকা এবং পূর্ব চন্দনার মুতালেবের দোকান থেকে দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। 

আরও পড়ুন,কাশিমপুরে হাতীমারা ক্লাবের উদ্যোগে বার্ষিক ফুটবল টুর্ণামেন্ট সিজন-২ এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, রফিক বিভিন্ন এলাকায় নিজেকে ডিবি পুলিশের ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করেন। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় এবং আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মাদক পুনরায় বিক্রির অভিযোগও উঠেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিবির কিছু কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন অভিযোগকারীরা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া গেছে এমন তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই। এদিকে গাজীপুর মহানগরীর বগুড়া বাইপাস এলাকায় একটি বড় ফলের আড়তসহ বিভিন্ন স্থানে জমি, বাড়ি, গাড়ি ও অন্যান্য সম্পদ অর্জনের বিষয়েও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এসব সম্পদের উৎস ও অভিযোগের সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, অভিযুক্ত ব্যক্তির প্রকৃত পরিচয়, ডিবি পুলিশের পদ-পদবি ব্যবহারের বৈধতা, অর্থ লেনদেন এবং সম্পদের উৎস খতিয়ে দেখা হোক। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বিষয় : ডিবি ভুয়া গাজীপুরে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

গাজীপুরে ভুয়া ডিবি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x