ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা—ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার সহযোগী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।আরও পড়ুন, ‘স্ত্রী হত্যার’ মামলা তদন্তে চাঞ্চল্যকর তথ্য, মিলল না নিহত নারীর অস্তিত্বমঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দুর্নীতি দমন কমিশন—দুদকের আবেদনের পর আদালত এই নির্দেশনা দেন। তদন্ত সংশ্লিষ্ট তথ্য যাচাই এবং অভিযোগের উৎস অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্টদের আয়কর নথি জব্দের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আদালতে আবেদন করা হয়।আরও পড়ুন, সিসা লাউঞ্জ বন্ধে হাইকোর্টের নির্দেশ না মানায় ডিএমপি কমিশনারকে তলবের আবেদনদুদকের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধে সহায়তার অভিযোগ তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আবেদন করেন। আরও পড়ুন, মাজার হামলা মামলায় রিমান্ডে ৩ জনআবেদনে উল্লেখ করা হয়, এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। একইসঙ্গে ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ওই অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং সম্পদের প্রকৃত উৎস যাচাইয়ের জন্য আয়কর নথি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। আদালতের এই আদেশের মাধ্যমে তদন্ত কার্যক্রমে নতুন অগ্রগতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।