দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

নেত্রকোণায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

সংগৃহীত ছবি

নেত্রকোনার মদনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ রুবেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মদন উপজেলার উত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল মিয়া (৩৫) উপজেলার কদমশ্রী গ্রামের ধনপুর এলাকার আব্দুল মৌলার ছেলে।

নেত্রকোনা ডিবি পুলিশের (পূর্ব) অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রুবেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয় : ডিবি নেত্রকোণা মাদকবিরোধী_অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নেত্রকোণায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

নেত্রকোনার মদনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ রুবেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মদন উপজেলার উত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল মিয়া (৩৫) উপজেলার কদমশ্রী গ্রামের ধনপুর এলাকার আব্দুল মৌলার ছেলে।

নেত্রকোনা ডিবি পুলিশের (পূর্ব) অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রুবেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত