ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি দক্ষিণ।গ্রেপ্তাররা হলেন—মো. সোহেল, মো. পারভেজ মোল্লা, শেখ হিমন, মো. অপু মিয়া ও মোছা. শারমিন ইসলাম।সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের কদমতলী, কোন্ডা ইউনিয়নের পানগাঁও এবং শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
আরও পড়ুন, মালিবাগে ‘শিখর’ ও ‘সিটি প্যালেজ’ ঘিরে অভিযোগ
অভিযানে গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।পরে আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বিষয় : গ্রেপ্তার ডিবি -গাঁজা-ইয়াবা

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন