ভারতের উত্তরাখণ্ডের চমোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলটও রয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, তুষারপাতের মধ্যে দুপুর সোয়া ১টার দিকে বদ্রীনাথ থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জোশিমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় ট্র্যাকিং সিস্টেমও। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে মারওয়ারি ব্রিজের কাছে জেপি পাওয়ার হাউসের পাশে পাহাড়ের গায়ে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এতে থাকা ছয়জনই প্রাণ হারান।
আরও পড়ুন,পোর্টল্যান্ডের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ
নিহতরা হলেন প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচ এস নটরাজ এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে দুপুর ১টা ১৪ মিনিটে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটির সব হেলিকপ্টার চলাচল স্থগিত করা হয়েছে। এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে চারধাম এলাকায় মোট নয়টি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।
বিষয় : শোকের ছায়া

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন