দৈনিক সংবাদ দিগন্ত

ভুলবশত নিজ ভূখণ্ডেই বোমা ফেলল আইডিএফ হেলিকপ্টার

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলেছে যে তাদের একটি হেলিকপ্টার ভুলবশত উত্তর ইসরায়েলের একটি খোলা এলাকায় বোমা ফেলেছে। কিন্তু কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী।টাইমস অব ইসরায়েল পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে রাতের বেলায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরে সেনাবাহিনী ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠিয়ে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে।আরও পড়ুন, কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার দাবিইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলেছে যে এটি একটি “ভুলের কারণে” ঘটেছে এবং ঘটনার তদন্ত চলছে।

ভুলবশত নিজ ভূখণ্ডেই বোমা ফেলল আইডিএফ হেলিকপ্টার