ভারতের বিহারে বন্যার্তদের জন্য হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেট মাথায় পড়ে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম অনিল কুমার সিং। শুক্রবার সারান জেলার পরশুরামপুর গ্রামের একটি ত্রাণকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে। শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।বন্যার কারণে দুর্গত এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছিল। এ সময় হেলিকপ্টার থেকে ফেলা একটি ত্রাণের প্যাকেট অনিল কুমারের মাথায় আঘাত করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।মারহাওরার সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা সবিন্দ্র কুমার দাস জানান,
আরও পড়ুন,সৌদি বিমান হামলার জবাবেই তেল স্থাপনায় হামলা হুথিদের দাবি
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। ত্রাণের প্যাকেটের আঘাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।স্থানীয় থানার কর্মকর্তা বিমলেশ কুমার জানান, গ্রামবাসীর কাছ থেকেই তারা জানতে পেরেছেন যে ত্রাণের প্যাকেট মাথায় পড়ে অনিল কুমারের মৃত্যু হয়েছে। তবে নিহতের মাথা বা শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।এদিকে হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণের সময় সৃষ্ট প্রবল বাতাসে একটি বাড়ির টিনের চাল উড়ে গিয়ে এক নারীর পায়ে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।অনিল কুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে তারা মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ করেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিষয় : হেলিকপ্টার ভয়াবহ আঘাত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন