ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহ্যবাহী শঁজেলিজে অ্যাভিনিউতে শুরু হচ্ছে বার্ষিক শীতকালীন আলোকসজ্জা উৎসব। আগামী ২২ নভেম্বর রোববার জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করবেন হলিউড অভিনেত্রী ক্যাট ব্ল্যানচেট। উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে অংশ নেবে ফরাসি সংগীতদল ফ্যু! শাতেরতোঁ। প্রতি বছর শীতের মৌসুমে বর্ণিল আলোয় সেজে ওঠে প্যারিসের বিখ্যাত এই সড়ক। দুপাশের সারিবদ্ধ গাছগুলোতে আলোকসজ্জা ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের কাছেও এটি অন্যতম আকর্ষণ। এ বছর শঁজেলিজে অ্যাভিনিউয়ের প্রায় ৪০০টি গাছে সাজানো হবে বর্ণিল আলোকসজ্জা। ২২ নভেম্বর উদ্বোধনের পর ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৫টা থেকে রাত ১টা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন এই আয়োজন। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ আলো ও সংগীতের সমন্বয়ে বিশেষ প্রদর্শনী। প্রতি ১৫ মিনিট অন্তর সন্ধ্যা ৫টা ১৫ মিনিট থেকে শুরু হবে এই আয়োজন। এতে ইতালীয় সুরকার আন্তোনিও ভিভালদির বিখ্যাত সংগীত ‘দ্য ফোর সিজনস’-এর আধুনিক পুনর্বিন্যাস ব্যবহার করা হবে।
আরও পড়ুন,ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কী বললেন ট্রাম্প
সমসাময়িক সংগীতকার ম্যাক্স রিখটারের পুনর্ব্যাখ্যায় পরিচিত এই সুর পাবে নতুন মাত্রা। প্লাস দ্য লেতোয়াল থেকে প্লাস দ্য লা কঁকোর্দ পর্যন্ত বিস্তৃত ঐতিহাসিক সড়কটির দুপাশে আলো জ্বলে উঠলে পুরো এলাকা পরিণত হবে উৎসবের কেন্দ্রস্থলে। পাশাপাশি ঐতিহাসিক আর্ক দ্য ত্রিয়ম্ফের উপস্থিতি বাড়াবে আয়োজনের সৌন্দর্য।শঁজেলিজে কমিটির সভাপতি মার্ক-অঁতোয়ান ঝামের মতে, এই আলোকসজ্জা শুধু সড়ক সাজানোর আয়োজন নয়, বরং প্যারিসের বাসিন্দা ও পর্যটকদের একত্রিত হওয়ারও একটি বিশেষ উপলক্ষ। আলো, সংগীত ও প্রযুক্তির সমন্বয়ে এবারের আয়োজন দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন আয়োজকরা।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬