দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমির মহেশখালী আগমন পৌঁছালেন হেলিকপ্টারে

কক্সবাজারের মহেশখালী পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে কক্সবাজারের মহেশখালী পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর সেখান থেকে তিনি সড়কপথে রওনা দেন পাঁচ কিলোমিটার দূরের বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায়।

আরো পড়ুন , গণজোয়ারের ভয়ে বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে : নাহিদ ইসলাম

উপজেলা জামায়াতের সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার পর জামায়াত আমির জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি হেলিকপ্টারে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন বেলা পৌনে একটায়। বেলা একটা থেকে দেড়টার মধ্যে তিনি কক্সবাজার শহরের বাহারছড়ার বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি হেলিকপ্টারে করেই যাবেন চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত জনসভায়।

বিষয় : হেলিকপ্টার মহেশখালী শফিকুর রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জামায়াত আমির মহেশখালী আগমন পৌঁছালেন হেলিকপ্টারে

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে কক্সবাজারের মহেশখালী পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর সেখান থেকে তিনি সড়কপথে রওনা দেন পাঁচ কিলোমিটার দূরের বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায়।

আরো পড়ুন , গণজোয়ারের ভয়ে বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে : নাহিদ ইসলাম

উপজেলা জামায়াতের সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার পর জামায়াত আমির জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি হেলিকপ্টারে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন বেলা পৌনে একটায়। বেলা একটা থেকে দেড়টার মধ্যে তিনি কক্সবাজার শহরের বাহারছড়ার বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি হেলিকপ্টারে করেই যাবেন চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত জনসভায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত