জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, স্বাধীন বিচারবিভাগীয় সচিবালয়ের ‘অপমৃত্যু’ ঘটানো হয়েছে এবং বিচারের ওপর রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আরও পড়ুন, ইসলাম আঘাত করলে পরিচয় বিবেচ্য নয়: আমির হামজাস্ট্যাটাসে তিনি লেখেন, “স্বাধীন বিচারবিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু! আর তা ঘটানো হয়েছে কেবল গতকালই।” তিনি আরও অভিযোগ করেন, এর মাধ্যমে বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা ও শক্তিশালী করার যে প্রত্যয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।আরও পড়ুন, “মানবতা আজ লজ্জিত” রামিসা হত্যার দ্রুত বিচার দাবি জামায়াত আমিরেরডা. শফিকুর রহমান তার পোস্টে আরও লেখেন, “বিধিবাম! এই অপসংস্কৃতিকে ঘৃণা করি। এর পরিবর্তন একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।” তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। যদিও তার অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরও পড়ুন, সীমান্ত হত্যা বন্ধে শক্তিশালী পররাষ্ট্রনীতির ঘোষণা এনসিপিরবিশ্লেষকদের মতে, বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান ভবিষ্যতে আরও বিতর্কের জন্ম দিতে পারে।