তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন জামায়াত আমির। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন, ডিমের দাম ১৫ টাকা হওয়া আতঙ্কের নাম: নাহিদ ইসলাম
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে।সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার, নীতিগত পরিবর্তন এবং তুরস্ক-বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে অংশগ্রহণ শেষে শফিকুর রহমান সৌদি আরব যাবেন এবং সেখানে পবিত্র ওমরাহ পালন করবেন। সফর শেষে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।সফরকে ঘিরে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরার সুযোগ পাবেন বলে দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
বিষয় : তুরস্ক শফিকুর রহমান স্টাডিজ সম্মেলন

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন