ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের সারের কার্ড ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মহেশপুর উপজেলার জিতারপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে জিতারপুর গ্রামের নুর ইসলামের ছেলে রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের হাদান মন্ডলের ছেলে মইদুল ইসলামের কৃষকের সারের কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়।
আরও পড়ুন,ফলাফলে শীর্ষে কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ
স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, সারের কার্ড জিতারপুর গ্রামে দু-পক্ষের মারা মারির ঘটনা ঘটে । এ ঘটনায় উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছে। তারা সকলেই হাসপাতালে গেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইমরান আলম জানান, সারের কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন আহত হয়, আহত একজনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় এখন স্বাভাবিক আছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন