বিএনপি সবসময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না বিএনপি। শনিবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজিত ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।
আরও পড়ুন,দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান শফিকুর রহমানের
উপনির্বাচনের ফলাফল প্রসঙ্গে প্রতিমন্ত্রী দাবি করেন, জনগণ রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। সরকারের কোনো ব্যর্থতা কিংবা লোডশেডিংয়ের মতো সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি আরও বলেন, নিরাপদ পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, সড়ক উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সরকার কাজ করছে। এসব উদ্যোগের মাধ্যমে ঢাকাবাসীর সেবা নিশ্চিত করতে চায় বিএনপি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নগরবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ক্যাম্পে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসার পাশাপাশি স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন