বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তিকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে দেশ বিক্রির চুক্তি করার অভিযোগ তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি অভিযোগ করেন, উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের সঙ্গে বিএনপি দেশের স্বার্থবিরোধী সমঝোতা করেছে। জাপানের সহযোগিতায় মাতারবাড়ী সমুদ্রবন্দর ভারতের সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ভারতে মুসলিম নিধন ও মসজিদে হামলার প্রতিবাদে জাগপা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ প্রধান। তিনি আরও অভিযোগ করেন,
আরও পড়ুন,ফুটপাতের চাঁদাবাজির অর্থনীতি বন্ধের দাবি
ভারতের আবদার রক্ষা করতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা থেকে চীনকে বাদ দেওয়া হয়েছে। মেট্রোরেল প্রকল্পের কাজও ভারত পেয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে ভারতবিরোধী অবস্থান প্রকাশ পেলেও বাস্তবে দেশটির সঙ্গে সমঝোতা করা হচ্ছে। ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, ঘরবাড়ি উচ্ছেদ, মসজিদ ভাঙচুর এবং ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার অভিযোগও তুলে ধরেন জাগপার এই নেতা। তিনি বলেন, মুসলিমদের আজান ও নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে এবং হিজাব ও মাদরাসা শিক্ষার বিষয়েও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সমাবেশে জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। কর্মসূচিতে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন দলটির নেতারা।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন