তালিকায় ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিলের অবস্থান ১৩তম। তাঁর পরেই ১৪ নম্বরে রয়েছেন রোনালদো। এমবাপ্পে আছেন ১৯তম স্থানে এবং বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসির অবস্থান ২৭তম। তবে তালিকার শীর্ষস্থান দখল করেছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন চীনের ফ্রিস্টাইল স্কিইংয়ে অলিম্পিক সোনাজয়ী আইলিন গু। তৃতীয় হয়েছেন গ্রিসের বাস্কেটবল তারকা ইয়ানিস আন্তেতোকুনম্পো। চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হলান্ড এবং পঞ্চম স্থানে স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ। ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য তালিকায় আরও একটি চমক রয়েছে। সেরা ৫০-এ জায়গা হয়নি বিরাট কোহলির। তাঁর অবস্থান ৮৫তম।
আরও পড়ুন,নিষেধাজ্ঞার শঙ্কা কাটিয়ে মায়ামির ম্যাচে মেসি
মহেন্দ্র সিং ধোনি ৮৩তম এবং রোহিত শর্মা ৯০তম স্থানে রয়েছেন। সেরা ৫০-এ ভারতের পাঁচজন ক্রীড়াবিদ জায়গা পেলেও ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে গিল। স্পোর্টসপ্রো ও নর্থস্টার সলিউশনস গ্রুপ যৌথভাবে ১৭তমবারের মতো এ তালিকা তৈরি করেছে। ক্রীড়াবিদদের বিপণনযোগ্যতা নির্ধারণে ১০০ নম্বরের স্কোরিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ব্র্যান্ড ইকুইটির জন্য ৪৫, বাণিজ্যিক জনপ্রিয়তার গতি বা মোমেন্টামের জন্য ৪০ এবং ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনার জন্য ১৫ নম্বর বরাদ্দ ছিল। মূল্যায়নে ২৭টি সূচক বিবেচনা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও দর্শকসংখ্যা, অনলাইনে অনুসন্ধানের প্রবণতা, সংবাদমাধ্যমে ইতিবাচক-নেতিবাচক আলোচনা এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্বও ছিল এ মূল্যায়নের অংশ। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তথ্যের ভিত্তিতে ৭০টি খেলার ১ হাজার ২০২ জন ক্রীড়াবিদকে প্রাথমিকভাবে বিবেচনা করা হয়। তাঁদের মধ্য থেকে ২৪৭ জনের বিস্তারিত মূল্যায়নের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
বিষয় : সাবালেঙ্কা বিশ্বের বিপণনযোগ্য

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন