মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে বাহিয়ার বিপক্ষে ম্যাচে নিয়ম ভঙ্গের অভিযোগে তাঁকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সংস্থার শৃঙ্খলা কমিটি। লাল কার্ডের কারণে স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞাসহ সান্তোসের পরবর্তী তিন ম্যাচে খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার এক শুনানিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেইমারের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সান্তোস চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে। ঘটনাটি ঘটে ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচে। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়ান নেইমার।
আরও পড়ুন,শুরুতে ধাক্কা, পরে শাদমান-হৃদয়ের প্রতিরোধ
এ সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার অভিযোগে রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও নেইমার উত্তেজিত হয়ে বাহিয়ার বেঞ্চের দিকে এগিয়ে যান। এতে মাঠে উত্তেজনা আরও বেড়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা অমান্যের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। শৃঙ্খলা কমিটির মতে, তিনি ফিফার শৃঙ্খলাবিধিতে উল্লেখিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’-এর সপ্তম বিধান লঙ্ঘন করেছেন। মাঠে বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য আড়াল করতে মুখ ঢেকে কথা বলার প্রবণতা ঠেকাতে এ ধরনের বিধান প্রয়োগের কথা বলা হয়েছে প্রতিবেদনে। সরাসরি লাল কার্ডের কারণে নেইমারের এক ম্যাচ নিষেধাজ্ঞা আগে থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। নতুন করে দুই ম্যাচের শাস্তি যোগ হওয়ায় সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে তাঁকে দর্শক হয়ে থাকতে হবে। এ শাস্তির কারণে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির পরও একটি লিগ ম্যাচ মিস করতে হতে পারে নেইমারকে। তবে সান্তোসের কোচ কুকা আশা করছেন, লিগের শেষ তিন রাউন্ডে দলের গুরুত্বপূর্ণ এ খেলোয়াড়কে আবার মাঠে পাওয়া যাবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন