প্রথম দিন শেষে ৪০০ রান সংগ্রহের লক্ষ্য থাকলেও সেই লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ। ভয়াবহ ব্যাটিং ধসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই শেষ হয়েছে স্বাগতিকদের প্রথম ইনিংস। ৯৭.৪ ওভারে ২৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।
আরও পড়ুন,শুরুতে ধাক্কা, পরে শাদমান-হৃদয়ের প্রতিরোধ
তবে সাদমান ইসলাম আউট হওয়ার পর দ্রুত ভেঙে পড়ে দলের ব্যাটিং লাইনআপ। বাকি ব্যাটাররা সম্মিলিতভাবে আর মাত্র ৫৯ রান যোগ করতে পারেন।
প্রথম দিন শেষে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ সালাহউদ্দিন ৪০০ রান সংগ্রহের লক্ষ্যের কথা জানিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে সেই লক্ষ্য থেকে অনেক দূরে থামতে হয় টাইগারদের।
সাদমানের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ফলে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও ইনিংস দীর্ঘ করতে পারেনি স্বাগতিকরা।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন