আইপিএলের ইতিহাসে একসময় সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে এবার সেই দলই গড়ল নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানের লজ্জার রেকর্ড।আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে গুজরাট ৫ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে।জবাবে লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৮৬ রানে অলআউট হয় তারা।আরও পড়ুন , ঐতিহাসিক জয়: পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে গেল বাংলাদেশফলে ৮২ রানের বড় ব্যবধানে পরাজিত হয় সানরাইজার্স হায়দরাবাদ।দলের অধিনায়ক প্যাট কামিন্স শেষদিকে ৯ বলে ১৯ রান করলেও তা হারের ব্যবধান কমাতে পারেনি।ওপেনিং জুটি ট্রাভিস হেড ও অভিষেক শর্মা দ্রুত আউট হলে চাপ আরও বেড়ে যায়। এরপর মিডল অর্ডারও ব্যর্থ হয় বড় ইনিংস গড়তে।অন্যদিকে গুজরাটের হয়ে সাই সুদর্শন ৬১ এবং ওয়াশিংটন সুন্দর ৫০ রান করেন। বোলিংয়ে কাগিসো রাবাদা ও জেসন হোল্ডার নেন ৩টি করে উইকেট।এই জয়ের ফলে গুজরাট টাইটান্স তাদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় তুলে নেয়।আরও পড়ুন , ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এস্তেভাও উইলিয়ান