দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শিক্ষার্থী না থাকায় শতাধিক নয়, ৬২১ প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ

ডিজিটাল হচ্ছে সরকারি হাসপাতাল, কমবে ভোগান্তি ও চিকিৎসা ব্যয় : স্বাস্থ্যমন্ত্রী

চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, লালগালিচায় রাষ্ট্রীয় সংবর্ধনা

মাদকবিরোধী যুদ্ধে কঠোর সরকার: কর্মকর্তাদের অস্ত্র, গঠন হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল :  স্বরাষ্ট্রমন্ত্রী

দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

র‌্যাবিস রোধে সরকারের বড় পদক্ষেপ, আসছে ২০ লাখ ডোজ টিকা

এইচএসসিতে একক প্রশ্নপত্র, প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘কঠোর শাস্তির’ হুঁশিয়ারি

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

চাঁদাবাজদের বিরুদ্ধে ‘অলআউট’ অভিযান, সারা দেশে কঠোর বার্তা সরকারের

চাঁদাবাজদের বিরুদ্ধে ‘অলআউট’ অভিযান

সারা দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনার পর মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ‘অলআউট’ অভিযান।ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সাম্প্রতিক অভিযানে ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তালিকাভুক্ত চাঁদাবাজ রয়েছেন ৩৫ জন। এছাড়া চাঁদাবাজির অভিযোগে আরও ৪৮ জনকে আটক করা হয়েছে।ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেছেন, কোনো তদবিরে চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

আরও  পড়ুন , জনগণের আস্থা অর্জনে জনমুখী প্রশাসন গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এদিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে চাঁদাবাজির অভিযোগে আটক করে পুলিশ। যদিও পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, তবে সরকারের পক্ষ থেকে এটিকে একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে প্রায় ৪ হাজার চাঁদাবাজের তালিকা প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে র‌্যাবের প্রতিবেদনে উঠে এসেছে, দেশে চাঁদাবাজদের প্রায় ৬৫০ জন গডফাদার সক্রিয় রয়েছে।মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত, দোকান ও পরিবহন খাতে সংগঠিত চাঁদাবাজির ভয়াবহ চিত্রও উঠে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে।সরকার বলছে, এবার যেকোনো মূল্যে দেশকে চাঁদাবাজমুক্ত করতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

আর ও পড়ুন , দুপুরের আগেই ১৮ জেলায় ঝড়ের শঙ্কা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সতর্কতা

বিষয় : অলআউট অভিযান চাঁদাবাজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৬ জুন ২০২৬

চাঁদাবাজদের বিরুদ্ধে ‘অলআউট’ অভিযান, সারা দেশে কঠোর বার্তা সরকারের

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সারা দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনার পর মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ‘অলআউট’ অভিযান।ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সাম্প্রতিক অভিযানে ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তালিকাভুক্ত চাঁদাবাজ রয়েছেন ৩৫ জন। এছাড়া চাঁদাবাজির অভিযোগে আরও ৪৮ জনকে আটক করা হয়েছে।ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেছেন, কোনো তদবিরে চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

আরও  পড়ুন , জনগণের আস্থা অর্জনে জনমুখী প্রশাসন গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এদিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে চাঁদাবাজির অভিযোগে আটক করে পুলিশ। যদিও পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, তবে সরকারের পক্ষ থেকে এটিকে একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে প্রায় ৪ হাজার চাঁদাবাজের তালিকা প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে র‌্যাবের প্রতিবেদনে উঠে এসেছে, দেশে চাঁদাবাজদের প্রায় ৬৫০ জন গডফাদার সক্রিয় রয়েছে।মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত, দোকান ও পরিবহন খাতে সংগঠিত চাঁদাবাজির ভয়াবহ চিত্রও উঠে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে।সরকার বলছে, এবার যেকোনো মূল্যে দেশকে চাঁদাবাজমুক্ত করতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

আর ও পড়ুন , দুপুরের আগেই ১৮ জেলায় ঝড়ের শঙ্কা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সতর্কতা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত