প্রশাসনকে আরও জনমুখী ও মানবিক করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে গিয়ে সম্মানের সঙ্গে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পায়—তা নিশ্চিত করতে হবে প্রশাসনকেই।বুধবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর। তাই দেশ ও জনগণের কল্যাণে তাদের নির্ভয় ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সরকার যেকোনো আইনগত ও মানবিক উদ্যোগে পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন , দুপুরের আগেই ১৮ জেলায় ঝড়ের শঙ্কা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সতর্কতা
তারেক রহমান বলেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই সেই আস্থা তৈরি হয়। তিনি সতর্ক করে বলেন, একজন সেবাগ্রহীতা যদি হয়রানির শিকার হন, তাহলে শুধু একটি সেবা থেকেই বঞ্চিত হন না, রাষ্ট্রের প্রতিও তার বিশ্বাস নষ্ট হয়।তিনি আরও বলেন, প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার একটি মাধ্যম। বয়স্ক ও অসুস্থ মানুষদের প্রতি মানবিক আচরণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন যেমন গুরুত্বপূর্ণ, মানবিকতাও ততটাই জরুরি।সরকারি কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন