দৈনিক সংবাদ দিগন্ত

নিষেধাজ্ঞার শঙ্কা কাটিয়ে মায়ামির ম্যাচে মেসি

ফুটবলের নিয়ম অনুযায়ী পাঁচটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা কোনো খেলোয়াড়ের। সেই হিসাবে চলতি মৌসুমে পঞ্চম হলুদ কার্ড দেখার পর এক ম্যাচ মাঠের বাইরে থাকার কথা ছিল লিওনেল মেসির। তবে মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ নিয়মের কারণে নিষেধাজ্ঞা এড়িয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এমএলএসে ‘গুড বিহেভিয়ার ইনসেনটিভ’ নামে একটি নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী, টানা পাঁচ ম্যাচে কোনো হলুদ বা লাল কার্ড না দেখলে খেলোয়াড়ের কার্ডের হিসাব থেকে একটি হলুদ কার্ড কমে যায়। তবে পুরো মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা পাওয়া যায়। 

আরও পড়ুন,বাবার মতোই ধৈর্যের দেয়াল তেজনারায়ন

মেসি চলতি মৌসুমে তিনবার টানা পাঁচ ম্যাচ কার্ড না দেখে কাটিয়েছেন। ফলে তাঁর কার্যকর হলুদ কার্ডের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র দুটিতে। তাই পঞ্চম হলুদ কার্ড দেখার পরও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না ইন্টার মায়ামির অধিনায়ককে। বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে গোলের উদ্দেশে শট নেন তিনি। বল প্রতিহত হওয়ার পর সেটির দখল নিতে গিয়ে সিনসিনাটির ডিফেন্ডার স্যামুয়েল গিদির সঙ্গে সংঘর্ষে জড়ান মেসি। এ ঘটনায় তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি। চলতি মৌসুমে এটি ছিল মেসির পঞ্চম হলুদ কার্ড। তবে বিশেষ নিয়মের সুবিধায় নিষেধাজ্ঞা এড়ানোয় স্বস্তি ফিরেছে মায়ামি শিবিরে। আগামী ২ নভেম্বর নিউ ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড বর্তমানে মায়ামির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে। ৩২ ম্যাচে নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৫৮, আর সমান ম্যাচে মায়ামির সংগ্রহ ৫৬। অন্যদিকে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ন্যাশভিল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসিকে দলে পাওয়ার বিষয়টি তাই ইন্টার মায়ামির জন্য বড় স্বস্তি।

বিষয় : নিষেধাজ্ঞা শঙ্কা মায়ামি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নিষেধাজ্ঞার শঙ্কা কাটিয়ে মায়ামির ম্যাচে মেসি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x