যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান—এই তিন দেশের মধ্যে চলমান সংঘাত গত চার দিনে নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধ তীব্র হওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে পারমাণবিক হামলার আশঙ্কাও বাড়ছে।এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর কিছু বাইবেল গবেষক ও খ্রিস্টান ভাষ্যকার প্রাচীন ধর্মগ্রন্থের ভবিষ্যদ্বাণীর সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল খুঁজছেন।বাইবেল-এর ম্যাথু ২৪:৬-৭ অনুচ্ছেদে যুদ্ধ ও যুদ্ধের গুজব প্রসঙ্গে যিশুর উদ্ধৃতি উল্লেখ করে তারা বলছেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতা সেই ভবিষ্যদ্বাণীর প্রতিফলন হতে পারে।আরো পড়ুন , সৌদিতে ইরানি হামলায় ধ্বংস মার্কিন ‘AWACS’ বিমান, নজরদারিতে বড় ধাক্কাএছাড়া ইজেকিয়েল ৩৮:৫-এ ‘পারস্য’-এর উল্লেখ রয়েছে, যা আধুনিক ইরানের প্রাচীন নাম হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের মতে, এখানে শেষ সময়ে ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য জোট গঠনের ইঙ্গিত পাওয়া যায়।অন্যদিকে, Living Waters-এর বাইবেল গবেষকরা থেসালোনিকীয় ৫:৩ এবং ইশাইয়ার ভবিষ্যদ্বাণী উল্লেখ করে সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে মিল খুঁজছেন। তাদের দাবি, শান্তির আহ্বানের মধ্যেই আকস্মিক ধ্বংস নেমে আসার যে সতর্কতা দেওয়া হয়েছিল, বর্তমান প্রেক্ষাপট তারই ইঙ্গিত বহন করছে।আরো পড়ুন , পাকিস্তানে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজনসাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ‘এখনই শান্তির সময়’ বলে মন্তব্য করার পাশাপাশি দামেস্ক-এ একটি গির্জায় আত্মঘাতী হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে একই দিনে সংঘটিত হওয়ায় ভবিষ্যদ্বাণীর সঙ্গে সংশ্লিষ্টতা খুঁজে দেখছেন কিছু বিশ্লেষক।তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় ব্যাখ্যার বাইরে বাস্তব পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি এখনও রয়ে গেছে।