দৈনিক সংবাদ দিগন্ত

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নিষেধাজ্ঞা, বিদেশ সফর ও বেসরকারি অর্থায়নে অংশগ্রহণ বন্ধ

আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের ব্যয়ে বিদেশ সফরও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।আরও পড়ুন, বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি বাড়ার ইঙ্গিত ফিচ রেটিংসেরবুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে বা বিদেশে কোনো ধরনের প্রশিক্ষণ বা সেমিনারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী কিংবা প্রশিক্ষক—কোনো ভূমিকাতেই অংশ নিতে পারবেন না।আরও পড়ুন, রেমিট্যান্সে রেকর্ড গতি, মে মাসের প্রথম ১১ দিনে ১৪৪ কোটি ডলারএছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহণকারী বা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত চুক্তিবহির্ভূত কোনো বিদেশি সেমিনার বা ওয়ার্কশপেও অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।আরও পড়ুন, দেশের ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংকতবে বিশেষ প্রয়োজনে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের অনুমোদন সাপেক্ষে বক্তা হিসেবে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের সম্মানী, ফি বা আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্বার্থের সংঘাত এড়ানো, নিরপেক্ষতা নিশ্চিত করা এবং পেশাগত সততা বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নিষেধাজ্ঞা, বিদেশ সফর ও বেসরকারি অর্থায়নে অংশগ্রহণ বন্ধ